ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে দল পেলেন সাকিব

ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে দল পেলেন সাকিব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:২০, ১০ মার্চ ২০২৬

প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগ (ইইউটি-২০)। নতুন এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ইউরোপের দেশ বেলজিয়ামে। এই লিগে সরাসরি চুক্তির মাধ্যমে দল পেয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

জানা গেছে, আগামী ২৪ মার্চ ব্রাসেলসে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির প্রথম মৌসুমের ড্রাফট। তবে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নিয়েছে রয়্যাল ব্রাসেলস।

সাকিব আল হাসানের পাশাপাশি এই লিগে আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা ক্রিকেটারকে দেখা যাবে। ইতোমধ্যেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন রসি ফন ডার ডুসেন এবং আন্দ্রে রাসেল।

আগামী ৬ জুন এই টুর্নামেন্টের পর্দা উঠবে এবং ১৪ জুন অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ব্রাসেলসে।

এই আসরে মোট ছয়টি দল অংশ নেবে। ব্রাসেলস, অ্যান্টওয়ার্প, ঘেন্ট, লুভেন, লিজ এবং ব্রুগেস শহরকে প্রতিনিধিত্ব করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement