নলকা সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Published : ১২:৩৭, ২২ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে গাড়ির ধাক্কায় প্রায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নলকা সেতুর পূর্ব পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, নলকা সেতুর প্রায় ১০০ গজ পূর্বে মহাসড়কের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতের পরনে ছিল কালো টি-শার্ট ও লুঙ্গি। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁকে প্রায়ই নলকা সেতু এলাকায় দেখা যেত।
ওসি আরও জানান, এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





























