মাদক সেবনের ভিডিও, ছাত্রদল নেতা বহিষ্কার
Published : ১৩:২০, ২২ অক্টোবর ২০২৬
ফেসবুকে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদকে (স্বাধীন) সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবালের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম।
এর আগে বুধবার দুপুর থেকে ফেসবুকে শাহরিয়ার মাহমুদের মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পরই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
































