বাংলাদেশ নিয়ে বৈঠকে বসছে ভারত, গুরুত্ব পাবে যেসব বিষয়..

বাংলাদেশ নিয়ে বৈঠকে বসছে ভারত, গুরুত্ব পাবে যেসব বিষয়..

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ১২:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২৪

দক্ষিণ এশীয় অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে ৪ দিনের বৈঠকে বসছেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং এ অঞ্চলের সার্বিক নিরাপত্তার বিষয়টিও এ বৈঠকে গুরুত্ব পাবে। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে এ বৈঠক শুরু হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশে শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। আরেকটি প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে, চীনের ক্রমবর্ধমান তৎপরতা ও পাকিস্তানকে সামরিক সহায়তা।

প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার থেকে দিল্লির নতুন নৌ সদর দপ্তরে ৪ দিনের এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে প্রথম সম্মেলন।

এনডিটিভি বলছে. সম্প্রতি লক্ষ্ণৌতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকার কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার এ আহ্বানের পর এমন ঘোষণা এসেছে। 

বৈঠকে নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সভায় আলোচনার জন্য তোলা হবে। এছাড়া নৌপ্রধান সব কমান্ডারকে সর্বদা উচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

এ বছরের শুরুতে জলদস্যু ও ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, নৌবাহিনীর শীর্ষ বৈঠকে চীনের আগ্রাসী কৌশল ও এডেন উপসাগরে নৌবাহিনী তাদের কার্যক্রম পর্যালোচনা করবে। 

উল্লেখ্য, ভারতের নৌবাহিনী বছরে ২ বার কমান্ডার সম্মেলন করে। এ সম্মেলনে সব সিনিয়র অফিসার তাদের কার্যক্রম উপস্থাপন করেন।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement