টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংকারের মৃত্যু
Published : ১৫:১৪, ২৬ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাহারতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান উপজেলার নলুয়া পাহাড়কাঞ্চনপুর এলাকার মোহাম্মদ নূরু মিয়ার ছেলে। তিনি এবি ব্যাংকের সখীপুর উপ-শাখার সহকারী ম্যানেজার ছিলেন।
সখীপুর থানার এসআই সাঈদুল বলেন, রায়হান গতকাল তার বোনের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে বেড়াতে যান। আজ সকালে পানির মোটর চালু করার সময় মোটরের সুইচ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হন।
এ সময় বাড়ির লোকজন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি/ও






























