মারা গেছেন নাটক ও সিনেমার অভিনেতা সোহেল খান

মারা গেছেন নাটক ও সিনেমার অভিনেতা সোহেল খান ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১১:০৪, ২৪ নভেম্বর ২০২৬

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

শেয়ার করুনঃ
Advertisement