দারাজ বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস পদে পদোন্নতি পেলেন মোহাম্মদ রাইসুল ইসলাম বাপ্পী

দারাজ বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস পদে পদোন্নতি পেলেন মোহাম্মদ রাইসুল ইসলাম বাপ্পী মোহাম্মদ রাইসুল ইসলাম বাপ্পী।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:২৩, ১৫ জুন ২০২৬

বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ–এর হেড অব কমিউনিকেশনস হিসেবে পদোন্নতি পেয়েছেন করপোরেট যোগাযোগ ও জনসংযোগ পেশাজীবী মোহাম্মদ রাইসুল ইসলাম বাপ্পী। এর মাধ্যমে প্রতিষ্ঠানটিতে তাঁর দীর্ঘ পেশাগত যাত্রায় নতুন একটি মাইলফলক যুক্ত হলো।
এর আগে তিনি দারাজ বাংলাদেশের কমিউনিকেশনস লিড হিসেবে দায়িত্ব পালন করেন। জনসংযোগ (পিআর), মিডিয়া স্ট্র্যাটেজি, করপোরেট কমিউনিকেশনস এবং স্টেকহোল্ডার ব্যবস্থাপনায় তাঁর রয়েছে এক দশকেরও বেশি অভিজ্ঞতা।

দারাজে যোগদানের পর থেকে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন জাতীয় পর্যায়ের ক্যাম্পেইন, ব্র্যান্ড ভিজিবিলিটি বৃদ্ধি এবং সংকটকালীন যোগাযোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ১১.১১, ১২.১২, রমজান ও ঈদসহ বিভিন্ন মেগা ক্যাম্পেইনের যোগাযোগ কৌশল সফলভাবে পরিচালনা করেন তিনি।

করপোরেট কমিউনিকেশনস খাতে তাঁর দক্ষতা শুধু দারাজেই সীমাবদ্ধ নয়। এর আগে তিনি দেশের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম ডেইলি স্টার–এ প্রায় নয় বছর বিভিন্ন ব্যবসা উন্নয়ন ও করপোরেট যোগাযোগ সংশ্লিষ্ট পদে দায়িত্ব পালন করেন। সেখানে ব্র্যান্ড পার্টনারশিপ, ব্যবসা সম্প্রসারণ, মার্কেটিং কৌশল এবং উচ্চমূল্যের বিজ্ঞাপন ও কনটেন্ট প্রকল্প বাস্তবায়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন।

পেশাজীবনের শুরুতে তিনি শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান এডু-স্মার্ট–এ অপারেশনস এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড–এ ইন্টার্নশিপের মাধ্যমে তাঁর করপোরেট ক্যারিয়ারের সূচনা হয়।
দারাজে বর্তমান দায়িত্বে তিনি প্রতিষ্ঠানটির করপোরেট ভাবমূর্তি উন্নয়ন, মিডিয়া সম্পর্ক ব্যবস্থাপনা, সংকটকালীন যোগাযোগ কৌশল, ব্র্যান্ড স্টোরিটেলিং এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

করপোরেট যোগাযোগ, মিডিয়া ব্যবস্থাপনা, ব্র্যান্ড কৌশল, সংকট মোকাবিলা এবং ডিজিটাল কমিউনিকেশনস খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা দারাজ বাংলাদেশের ভবিষ্যৎ ব্র্যান্ড বিকাশ ও ব্যবসায়িক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুনঃ
Advertisement