হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৭, ১৬ আগস্ট ২০২৬

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০১ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯০৮ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, মৃত ৯০৮ শিশুর মধ্যে হামের উপসর্গে ৮০৯ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ১৮ হাজার রোগীর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের শনাক্তকরণ, চিকিৎসা ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement