গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত নারীর মৃত্যু

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত নারীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি:

Published : ১৩:২৯, ২৪ আগস্ট ২০২৪

গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত সুরাইয়া বেগম (৫৫) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে।

শনিবার (২৪ আগস্ট) ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।

নিহত সুরাইয়া বেগম খুলনার ময়লাপোতা এলাকার মারুফ হোসেনের স্ত্রী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস খুলনায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হন। এছাড়া মাইক্রেবাসের যাত্রী সুরাইয়া বেগমসহ ৩ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সুরাইয়া বেগমের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে সুরাইয়া বেগম মারা যান।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement