মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে লিড দিলো বাংলাদেশ

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে লিড দিলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

Published : ১৫:১২, ২৪ আগস্ট ২০২৪

মুশফিকের সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ১ রানে লিড দিলো সফরকারী  বাংলাদেশ

স্বাগতিকরা ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করার পর রাওয়ালপিন্ডিতে সফরকারীরা ব্যাকফুটে ছিল। টাইগাররা ব্যাটারদের কল্যাণে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। যেখানে মুশফিকুর রহিমের বড় অবদান। তিনি সেঞ্চুরি করে অপরাজিত আছেন। আর তার ব্যাটেই লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

মুশফিকুর রহিম ২০০ বল খেলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন। পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। আর পাকিস্তানের মাটিতে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করলেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার।

স্বাগতিকদের বিপক্ষে এর আগে হাবিবুল বাশার করাচি টেস্টে করেছিলেন ১০৮ রান এবং জাভেদ ওমর বেলিম পেশোয়ারে করেছিলেন ১১৯ রান।

বাংলাদেশ চতুর্থ দিনের খেলা চলছে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৪৪৯ রান করেছে।

বাংলাদেশ দল ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল। আগের দিনের অপরাজিত ব্যাটার লিটন দাস এদিন বেশিসময় টিকতে পারেননি। অপরাজিত ৫২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা লিটন আজ নিজের নামের পাশে যোগ করতে পেরেছেন কেবল ৪ রান। ৫৬ রান করে উইকেটের পেছনে ধরা পড়েছেন তিনি।

লিটন ফেরার পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে আরো মুশফিক একবার জুটি গড়ার চেষ্টা করছেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement