হরমুজ প্রণালিতে ১০ দিনে ৪০ হামলা, বাড়ছে জাহাজ চলাচলে ঝুঁকি
Published : ১৬:৩৩, ২৫ নভেম্বর ২০২৬
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে ১৬০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১০ দিনেই অন্তত ৪০টি হামলা হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় আরও অন্তত পাঁচটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। কর্মকর্তাদের ভাষ্য, জাহাজগুলো হরমুজ প্রণালির ‘অননুমোদিত পথে’ চলাচল করছিল। এই প্রণালি দিয়ে যাতায়াত করতে ইচ্ছুক সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং তাদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে বলেও জানানো হয়েছে।
বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে দায়ী করা হচ্ছে। এর ফলে ইরানের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহকে জিম্মি করে রেখেছে।
কোনো পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। ফলে উভয় পক্ষের পাল্টাপাল্টি পদক্ষেপে অবরোধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ইরানকে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং ছাড় দিতে বাধ্য করতে চাপ বাড়ানোই যুক্তরাষ্ট্রের নীতি। অন্যদিকে, জবাবে একই ধরনের পদক্ষেপ নিয়েছে তেহরান। পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলাও বাড়িয়েছে ইরান।
সূত্র: আল জাজিরা






























