বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে মার্কিন রাষ্ট্রদূত যা বললো
Published : ১৪:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন সকাল আনুমানিক ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। কর্মসূচির শুরুতে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। সচিবের সঙ্গে আলোচনা শেষ করে পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে যান।
সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, এসব বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য, ট্যারিফ ইস্যুসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠক শেষে দুই দেশের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ইঙ্গিত দেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তিনি বলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।
বিডি/এএন

































