বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:০৭, ২৫ জুলাই ২০২৬

বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার Treaty of Amity and Cooperation (TAC)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত চিঠিটি হস্তান্তর করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী বাংলাদেশে কাতারের বিনিয়োগ আরও সম্প্রসারণের আহ্বান জানান এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ বৈঠক টিএসি-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে ম্যানিলায় আয়োজিত বিভিন্ন কূটনৈতিক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

 
শেয়ার করুনঃ
Advertisement