বাইফার সম্মানসূচক ডিরেক্টর হলেন সমাজকর্মী অনন্যা আজিজ

বাইফার সম্মানসূচক ডিরেক্টর হলেন সমাজকর্মী অনন্যা আজিজ

হ্নদয় খান 

Published : ২১:০৩, ২৩ জুলাই ২০২৬

নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে **বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা)-এর সম্মানসূচক ডিরেক্টর নির্বাচিত হয়েছেন সমাজকর্মী ও নারী উদ্যোক্তা অনন্যা আজিজ।

অনন্যা আজিজ একাধারে একজন সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সফল নারী উদ্যোক্তা। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি ইতোমধ্যে নিজস্ব একটি পরিচিতি গড়ে তুলেছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা এবং সংস্কৃতিচর্চায় তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

বাইফার নতুন দায়িত্ব গ্রহণের পর অনন্যা আজিজ বলেন, এই সম্মান তাঁর জন্য যেমন গর্বের, তেমনি বড় একটি দায়িত্বও। তিনি বলেন, দেশের চলচ্চিত্র, শিল্প ও সংস্কৃতির বিকাশে গুণীজনদের সঙ্গে কাজ করে নতুন প্রজন্মের জন্য ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখতে চান।

তিনি আরও জানান, বাইফার মাধ্যমে শিল্পী, সংস্কৃতিকর্মী এবং সৃজনশীল তরুণদের নিয়ে বিভিন্ন কর্মসূচি ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, অনন্যা আজিজের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টসের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

 
শেয়ার করুনঃ
Advertisement