রিয়াদে কারখানায় আগুনে ১৭ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রীর শোক

রিয়াদে কারখানায় আগুনে ১৭ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রীর শোক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৮, ১০ আগস্ট ২০২৬

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শোকবার্তায় তারা নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানান। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। নিহতদের পরিচয় শনাক্ত এবং মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে।

এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দিচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement