আরেক হত্যা মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর
Published : ১৩:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২৪
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে মামুন নামে একজনকে হত্যা মামলায় রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত তাকে গ্রেপ্তার দেখান। পরে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে ওই মাললায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান।
এ সময় আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর রাত ১১টায় বেইলী রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়।
পরদিন হোটেল কর্মচারী মো. সিয়াম সরদারকে গুলি হত্যার অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বিডি/ও


































