বাংলাভিশনের পরিচালক আশরাফ উদ্দিন আহমেদ আর নেই
Published : ০০:১২, ৬ অক্টোবর ২০২৪
বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের পরিচালক আশরাফ উদ্দিন আহমেদ আর নেই। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী পুত্র কন্যা, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি একজন হিসাববিদ ছিলেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী এই হিসাববিদ বাংলাভিশন ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।
এনই



































