জামায়াত আমির ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ

জামায়াত আমির ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ নিতে যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এবং সে অনুযায়ী তিনি রওনাও দিয়েছিলেন।

তবে যাত্রাপথেই হঠাৎ তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এ কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। আব্দুর রহমান মুসা দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনও বলেন, তারা জামায়াত আমিরের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন এবং আশা করছেন তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement