খুন, অপহরণ ও ধর্ষণসহ প্রধান অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুন, অপহরণ ও ধর্ষণসহ প্রধান অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩১, ৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত উন্নতি ঘটছে এবং বিগত বছরের তুলনায় খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মতো প্রধান অপরাধগুলোর হার উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব ইজতেমা উপলক্ষে সাদপন্থীদের সঙ্গে এক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক মূল্যায়ন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমস্ত ব্যারোমিটার বা সূচক অনুযায়ী দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং বর্তমান সার্বিক চিত্রে সরকার সন্তুষ্ট। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে আরও কিছু সময়ের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

পুলিশ বাহিনীকে পুরোপুরি সক্রিয় করার কাজ চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, প্রতিটি জেলা থেকে সংগৃহীত তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো তথ্যের ভুল বা বিভ্রান্তি থাকলে পুলিশ সদর দপ্তরের রেকর্ড যাচাই করে তা সংশোধন করা হবে। এছাড়া সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে।

শেয়ার করুনঃ
Advertisement