ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে আনন্দিত আমি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে আনন্দিত আমি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান এবং মিথিলার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘ সময় আগে শেষ হয়ে গেছে। বর্তমানে তারা উভয়ই তাদের নিজ নিজ জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। তবু ভক্তদের কৌতূহল যেন কখনও থামে না, তাহসান-মিথিলার সম্পর্ক সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে।

সম্প্রতি সংগীত জগতে তাহসান রহমান খানের অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়ায় ভক্তরা বিশেষভাবে নজর রাখেন রাফিয়াথ রশিদ মিথিলার ফেসবুক পেজে। কেউ আশা করেন, তিনি হয়তো এই বিষয় নিয়ে মন্তব্য করবেন। তবে মিথিলা এবারও সরাসরি এই গুঞ্জন নিয়ে কিছু বলেননি। বরঞ্চ তিনি নিজের শিক্ষাজীবনের ব্যস্ততা নিয়ে ভক্তদের সঙ্গে কিছু শেয়ার করেছেন।

তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমার প্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের আয়োজিত ‘সুফিয়া কামাল সেমিনার সিরিজ’-এ আমি আমার পিএইচডি গবেষণার ফলাফলের কিছু অংশ উপস্থাপন করেছি, যা লিঙ্গ এবং প্রারম্ভিক শৈশব শিক্ষার সঙ্গে সম্পর্কিত।”

তিনি আরও যোগ করেছেন, “শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ সময় কাটল। তাদের অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।”

উল্লেখ্য, মিথিলা সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement