পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:০১, ১৩ মে ২০২৬

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

আজ মঙ্গলবার রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারায় বাংলাদেশ।

ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য দাঁড় করায়। জবাবে পাকিস্তান দল ১৬৩ রানেই গুটিয়ে যায়।

এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের মাটিতে জিতেছিল বাংলাদেশ। এবার দেশের মাটিতেও জয় তুলে নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করল টাইগাররা।

ঐতিহাসিক এই জয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

শেয়ার করুনঃ
Advertisement