মিরাজের সঙ্গে ছবি দিয়ে আলোচনায় ড. জাকির নায়েক

মিরাজের সঙ্গে ছবি দিয়ে আলোচনায় ড. জাকির নায়েক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪২, ২৭ মার্চ ২০২৬

মেহেদী হাসান মিরাজ এবং আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েক-এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ছবিতে দুজনকেই টুপি পরা ও হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে, যা মুহূর্তটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

ছবিটি কোথায় তোলা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর মিরাজ ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ওই সময়ই তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়েছে।

ড. জাকির নায়েক ছবির ক্যাপশনে লিখেছেন, মুসলিম ক্রীড়াবিদের সঙ্গে আলাপচারিতা—বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে প্রথমে তিনি মিরাজকে নাজমুল হোসেন শান্ত হিসেবে উল্লেখ করেছিলেন,

যা পরে সংশোধন করা হয়। ধারণা করা হচ্ছে, তথ্য যাচাই ছাড়াই অনলাইন অনুসন্ধানের কারণে এমন বিভ্রান্তি তৈরি হয়েছিল। উল্লেখযোগ্য যে, মেহেদী হাসান মিরাজ বর্তমানে ওয়ানডে দলের অধিনায়ক, আর নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন।

ড. জাকির নায়েক ভারত-এর নাগরিক হলেও ২০১৬ সালে ভারত সরকারের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ ওঠার পর থেকে তিনি মালয়েশিয়া-তে স্থায়ীভাবে বসবাস করছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement