চার দিন বন্দিদশার পর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে ব্যবসায়ী উদ্ধার
‘আল্লাহ আমাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। চট্টগ্রাম জেলা পুলিশকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের মানুষের পুলিশের প্রতি আস্থা রাখা উচিত।’ চার দিনের বন্দিদশা থেকে উদ্ধারের পর কান্নাজড়িত কণ্ঠে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছান ওরফে হাসান।