৯৫ বছর বয়সী শামসুল হকের পাশে প্রধানমন্ত্রী, নিরাপদ আশ্রয় নিশ্চিতের নির্দেশ
‘ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে বাবার ঠাঁই হলো গাছতলায়’—শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। এরপর বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লার খোঁজখবর নিতে গোপালগঞ্জে প্রতিনিধি দল পাঠিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।