ইরান ইস্যুতে আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের অবসানে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে তেহরান ও কাতারের কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই কূটনৈতিক উদ্যোগ থেকে ইতিবাচক ফল আসতে পারে—এমন প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। তবে সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কায় বাজারের অনিশ্চয়তা এখনো কাটেনি।