হরমুজ প্রণালিতে তেল সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে দাম কমল

হরমুজ প্রণালিতে তেল সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে দাম কমল ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১১:৫৩, ১৭ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের তেলের দামেই ৩ শতাংশের বেশি পতন দেখা গেছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৭২ ডলারে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ স্বাভাবিক হওয়া এবং বিশ্ববাজারে সম্ভাব্য অতিরিক্ত সরবরাহের পূর্বাভাস তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে।

শেয়ার করুনঃ
Advertisement