৩০ বছরেই ৩২ হাজার কোটি টাকার মালিক লুয়ানা
মাত্র ৩০ বছর বয়সেই আনুমানিক ৩২ হাজার কোটি টাকার বেশি সম্পদের মালিক হয়েছেন ব্রাজিলীয় উদ্যোক্তা লুয়ানা লোপেস লারা। বিশ্বের সর্বকনিষ্ঠ নারী বিলিয়নিয়ারদের একজন হলেও তাঁর জীবনযাপন বেশ সাধারণ। প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করেন তিনি, ছুটি কাটানোর অভ্যাসও প্রায় নেই।