রণবীর কাপুরের বাড়িতে নজরদারির অভিযোগ
টাইগার শ্রফের ওপর গুলিচালনার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বলিউড অভিনেতা রণবীর কাপুরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা মুম্বাইয়ের খার এলাকায় রণবীরের বাড়ির ওপরও নজর রেখেছিলেন। এ খবর প্রকাশ্যে আসার পর অভিনেতার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন অনুরাগীদের একাংশ।