রাজউকের আবাসন প্রকল্পে মাদকের আখড়া, চাঁদাবাজির অভিযোগ
রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) আবাসিক পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রকল্পের বিভিন্ন স্থানে অবৈধ দখল, মাদক সেবন ও ব্যবসা এবং চাঁদাবাজির অভিযোগ তুলেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, দীর্ঘ সময়েও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কাজ শেষ না হওয়া এবং অসম্পূর্ণ অবস্থায় প্রকল্প সমাপ্তির নোটিশ দেওয়ার ফলে এলাকায় তদারকির ঘাটতি তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ তাঁদের।