শিশু নিপীড়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বাবার বক্তব্য
ছয় বছরের মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের স্বীকারোক্তির পর তাঁকে মারধর করার ঘটনার দুই দিন পর মুখ খুলেছেন শিশুটির বাবা শাহজালাল রুমি। তাঁর দাবি, মেয়ের সঙ্গে কী ঘটেছে, তা জানতে চাইলে শিক্ষক জোরাজুরি ও চুমু দেওয়ার কথা স্বীকার করেন। এ সময় ক্ষুব্ধ হয়ে তিনি শিক্ষককে মারধর করেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অর্থ লুট ও ভাঙচুরের অভিযোগও অস্বীকার করেছেন রুমি।