ব্যাংকিং জটিলতায় কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ জন ছাঁটাই
গাজীপুরের কোনাবাড়ীতে কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। ব্যাংকিং জটিলতা এবং অতিরিক্ত জনবলের কারণে উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।