দামুড়হুদায় জব্দ ১,৫০০ বস্তা সার, গোডাউন সিলগালা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৈধ কাগজপত্র ছাড়াই মজুত রাখা ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার সন্ধ্যায় বিএডিসির এক সার ডিলারের গোডাউনে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। পরে গোডাউনটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।