নতুন হায়ার এসিতে ঠান্ডা না পাওয়ার অভিযোগ, ভোক্তা অধিকারে যাওয়ার হুঁশিয়ারি
নতুন এয়ার কন্ডিশনার (এসি) কিনেও তীব্র গরমে কাঙ্ক্ষিত শীতলতা না পাওয়ার অভিযোগ করেছেন সুলতানা লিজা নামে এক ক্রেতা। বহুজাতিক ইলেকট্রনিক্স ব্র্যান্ড হায়ার (Haier)-এর এসি কিনে সমস্যায় পড়ার পর একাধিকবার কাস্টমার কেয়ার ও টেকনিক্যাল টিমকে জানিয়েও স্থায়ী সমাধান না পাওয়ার অভিযোগ করেছেন তিনি।