জামালখানের বাবুল্যান্ডে নারী কর্মীদের হয়রানির অভিযোগ, ব্যবস্থাপনার ভূমিকা নিয়ে প্রশ্ন
চট্টগ্রামের জামালখানে অবস্থিত বাবুল্যান্ডে কর্মরত কয়েকজন নারী কর্মীকে যৌন হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে এক ব্যবস্থাপকের বিরুদ্ধে। অভিযোগকারী নারী কর্মীদের দাবি, প্রতিবাদ করলে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়। এ কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে তারা প্রকাশ্যে অভিযোগ করতে ভয় পাচ্ছেন।