জামালখানের বাবুল্যান্ডে নারী কর্মীদের হয়রানির অভিযোগ, ব্যবস্থাপনার ভূমিকা নিয়ে প্রশ্ন

জামালখানের বাবুল্যান্ডে নারী কর্মীদের হয়রানির অভিযোগ, ব্যবস্থাপনার ভূমিকা নিয়ে প্রশ্ন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১১, ২৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামের জামালখানে অবস্থিত বাবুল্যান্ডে কর্মরত কয়েকজন নারী কর্মীকে যৌন হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে এক ব্যবস্থাপকের বিরুদ্ধে। অভিযোগকারী নারী কর্মীদের দাবি, প্রতিবাদ করলে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়। এ কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে তারা প্রকাশ্যে অভিযোগ করতে ভয় পাচ্ছেন।

অভিযোগে বাবুল্যান্ডের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ওইশিক সরকার-এর বিরুদ্ধে নারী কর্মীদের টার্গেট করে যৌন হয়রানি করার অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব ঘটনার প্রতিবাদ করলে ওই ব্যবস্থাপক ও তার সহযোগীরা বিভিন্নভাবে তাদের হয়রানি এবং চাকরি হারানোর হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়েছে, ওই ব্যবস্থাপকের সঙ্গে আরও তিনজন ব্যক্তি এসব কর্মকাণ্ডে সহযোগিতা করেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন। প্রতিবাদকারী কর্মীদের বিভিন্নভাবে হেনস্তা করার পাশাপাশি চাকরি থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে।

প্রতিবাদ করলেই চাকরি হারানোর ভয়
অভিযোগকারীদের ভাষ্য, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার কারণে অনেকেই এসব বিষয়ে মুখ খুলতে চান না। বিশেষ করে চাকরি হারানোর ভয় এবং পরবর্তী সময়ে আরও হয়রানির আশঙ্কায় তারা নীরব থাকছেন।

একজন অভিযোগকারীর দাবি, প্রতিবাদ করার পর তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। এমনকি ওই ব্যক্তির পরিবারের সদস্যদের মাধ্যমেও হুমকিমূলক বার্তা পাঠানোর অভিযোগ রয়েছে।

ব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ
অভিযোগকারীদের আরও দাবি, বাবুল্যান্ডের ব্যবস্থাপনার কাছে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগের পক্ষে তাদের কাছে বিভিন্ন ধরনের প্রমাণ রয়েছে বলেও দাবি করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে বাবুল্যান্ড কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য নেওয়া প্রয়োজন।

নিরাপত্তার স্বার্থে অভিযোগকারী নারী কর্মীদের পরিচয় প্রকাশ করা হয়নি।

কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন
অভিযোগগুলো সত্য হলে তা শুধু একটি প্রতিষ্ঠানের কর্মপরিবেশ নয়, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও অভিযোগ ব্যবস্থাপনা নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করে। কোনো কর্মী যৌন হয়রানি বা হুমকির শিকার হলে তার অভিযোগ গ্রহণ, তদন্ত এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

শেয়ার করুনঃ
Advertisement