প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত গঠনের উদ্যোগ সরকারের

প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত গঠনের উদ্যোগ সরকারের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১১, ১৩ অক্টোবর ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের হয়রানি ও ভোগান্তি কমানো এবং তাদের মানবাধিকার সুরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আদালতটি চালুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা রামরুর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অভিবাসনবিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সংকট ও মামলা নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। তবে শিগগিরই উদ্যোগটি বাস্তবায়নের দিকে এগোবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে রামরুর উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সি আর আবরার বলেন, অভিবাসন খাতকে সুশৃঙ্খল করা গেলে পুরো বাংলাদেশকে গোছানো অনেক সহজ হবে।

এ জন্য অভিবাসন খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত আর্থিক বরাদ্দ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement