১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২,০৬০ টাকা
ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বেড়ে ২ হাজার ৬০ টাকা হয়েছে।