এনআইডির বিপরীতে ১৮টি সিম নিবন্ধন, বিপাকে প্রবাসফেরত মালেক
সৌদি আরব থেকে দেশে ফিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছেন আব্দুল মালেক (৫৬)। নিজের নামে একটি মোবাইল সিম কিনতে গিয়ে জানতে পারেন, তার এনআইডির বিপরীতে আগে থেকেই ১৮টি সিম নিবন্ধিত রয়েছে। অথচ তার দাবি, তিনি নিজে কোনো সিমই তোলেননি। বিভিন্ন মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে কয়েকটি সিম বাতিল করতে পারলেও এখনো সবগুলো বন্ধ করতে পারেননি।