এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর

এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০০, ৪ নভেম্বর ২০২৬

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। এ পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে ফরম পূরণ করতে হবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।

বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক জানিয়েছিলেন, দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী।

শেয়ার করুনঃ
Advertisement