জাপান থেকে ‘বড় আম’ আনলেন প্রধানমন্ত্রী, খোঁচা সাদিকের!
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সফর থেকে প্রধানমন্ত্রী ‘বড় একটি আম’ নিয়ে এসেছেন বলে মন্তব্য করার পাশাপাশি জাপানের সঙ্গে করা চুক্তির বিষয়বস্তু প্রকাশ না করার সমালোচনা করেছেন তিনি। একই সঙ্গে গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন ডাকসু ভিপি।