গ্রাহকের আস্থায় ১১ বছরের মাইলফলক, বিশেষ অফার নিয়ে উদযাপনে রিবানা

গ্রাহকের আস্থায় ১১ বছরের মাইলফলক, বিশেষ অফার নিয়ে উদযাপনে রিবানা রিবানার ১১ বছর পূর্তি উপলক্ষে প্রতি অর্ডারে থাকছে নিশ্চিত উপহার এবং সারা দেশব্যাপী ফ্রি ডেলিভারি। ছবি: রিবানার সৌজন্যে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৩৬, ৩ আগস্ট ২০২৬

গ্রাহকদের আস্থা, ভালোবাসা এবং দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের পথচলাকে উদযাপন করছে দেশের জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড রিবানা। প্রতিষ্ঠার ১১ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ক্যাম্পেইন ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে প্রতিটি অর্ডারের সঙ্গে থাকছে নিশ্চিত উপহার এবং সারা দেশে ফ্রি ডেলিভারির সুবিধা।

বিশেষ এই অফার পাওয়া যাচ্ছে রিবানার অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে।

২০১৫ সালের ১৫ জুলাই একটি ফেসবুক পেজের মাধ্যমে যাত্রা শুরু করে রিবানা। ‘রিবানা অ্যাকটিভেটেড কার্বন সোপ’ দিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি পরবর্তীতে বাংলাদেশে প্রথমবারের মতো ‘স্যাফরন গোটস মিল্ক সোপ’ বাজারে আনে। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের হেয়ার অয়েল, ফেস প্যাক, হেয়ার প্যাক, জেল, রোজ ওয়াটারসহ নানা স্কিন ও হেয়ার কেয়ার পণ্য। বর্তমানে রিবানার পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে ২২টি।

প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য দেশ-বিদেশে বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আওতাধীন South Asian Connect (Nexus Startup Hub) উদ্যোক্তা সপ্তাহে সম্মাননা অর্জন করেন রিবানার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান সাদী।

২০১৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) রিবানার উদ্যোগকে স্বীকৃতি দেয় এবং ২০২০ সালে প্রতিষ্ঠানটি UNDP Youth Co:Lab-এর অংশ হয়। ২০২১ সালে জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ার মাধ্যমে রিবানার ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত হয়।

২০২২ সালে ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালুর মাধ্যমে গ্রাহকদের সরাসরি সেবা দেওয়ার নতুন অধ্যায় শুরু করে রিবানা। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি eCMA Best F-Commerce Seller Award অর্জন করে, যা ডিজিটাল বাণিজ্যে তাদের উদ্ভাবন ও গ্রাহকসম্পৃক্ততার স্বীকৃতি।

বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (পুরুষ)’ ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫’ পান রিবানার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান সাদী।

২০২৫ সালে অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস এক্সপোতে অংশগ্রহণের পাশাপাশি জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার অর্জন করে রিবানা। একই বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে Ribana Corp. নামে নিজস্ব রিটেইল স্টোর চালুর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে তাদের উপস্থিতি আরও শক্তিশালী হয়। এর আগে ২০২১ সালে অ্যামাজন ইউএসএ-তে অফিসিয়াল স্টোর চালুর মাধ্যমে বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে প্রবেশ করে প্রতিষ্ঠানটি।

পণ্যের মান নিশ্চিত করতে রিবানার সব পণ্য বিএসটিআই অনুমোদিত এবং হালাল সনদপ্রাপ্ত। পাশাপাশি প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন, বিভিন্ন শিল্পমেলা এবং উদ্যোক্তা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে আসছে।

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘বেস্ট স্টল অ্যাওয়ার্ড’ অর্জনের পাশাপাশি জাতীয় এসএমই মেলা এবং বিভিন্ন উদ্যোক্তা প্রদর্শনীতেও অংশ নিয়েছে রিবানা। প্রতিষ্ঠানটি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সদস্য এবং দেশের ই-কমার্স খাতের উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখছে।

বর্তমানে ইউনিমার্ট, ইয়েলো, মীনা বাজার, হারল্যানসহ দেশের পাঁচ শতাধিক সুপারশপ, রিটেইল আউটলেট এবং সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে রিবানার পণ্য দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের আস্থা ও মানসম্মত পণ্যের ধারাবাহিকতা বজায় রেখেই দেশীয় ব্র্যান্ডকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই রিবানার আগামী দিনের লক্ষ্য।

শেয়ার করুনঃ
Advertisement