কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ৭৯তম পরিচালনা পর্ষদ সভায় চেয়ারম্যান মো. আলী হোসেন ফকিরসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:১২, ১৯ আগস্ট ২০২৬

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।

সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাবসহ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম, ডিআইজি (কনফিডেনশিয়াল) কামরুল আহসান এবং অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার, কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খান, সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং কোম্পানি সচিব সাইফুল আলম, এফসিএস সভায় অংশ নেন।

শেয়ার করুনঃ
Advertisement