পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
Published : ১৮:২২, ৭ সেপ্টেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নকে উৎসাহিত করতে নূরতাজ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মো. সেলিম শেখের উদ্যোগে পরিচালিত ‘ক্লিন টংগিবাড়ী, গ্রিন টংগিবাড়ী’ কর্মসূচির অংশ হিসেবে এ চারাগাছ বিতরণ করা হয়।
চারাগাছ বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ উক্ত বিদ্যালয়ের সভাপতি কাজী জহিরুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি বিতরণ করা চারাগাছগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বিদ্যালয় ও নিজ নিজ বাড়ির পরিবেশকে সবুজ করে তোলার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, ‘ক্লিন টংগিবাড়ী, গ্রিন টংগিবাড়ী’ কর্মসূচির আওতায় টংগিবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য টংগিবাড়ী গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।































