চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ

চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:০২, ৭ সেপ্টেম্বর ২০২৬

চ্যানেল আইয়ের বহুল আলোচিত প্রতিদিনের সরাসরি সংগীতানুষ্ঠান ‘গান দিয়ে শুরু’-তে অংশ নিয়েছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক অনন্যা আচার্য্য, কানিজ খন্দকার মিতু ও আফরোজা রুপা এবং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী আক্কাস হোসেইন আকাশ।

চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ শুধু একটি জনপ্রিয় সংগীতানুষ্ঠান নয়; এটি সংগীতচর্চায় যুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিভা বৃহত্তর পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। বিশেষ করে নবীন শিক্ষার্থীদের জাতীয় গণমাধ্যমে পরিবেশনার সুযোগ দেওয়ার মাধ্যমে চ্যানেল আই সংগীতাঙ্গনে নতুন প্রতিভার বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে।

এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় পর্যায়ের একাডেমিক সংগীতচর্চা ও পেশাদার শিল্পচর্চার মধ্যে কার্যকর সেতুবন্ধ রচনা করে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক অনুশীলনের মাধ্যমে অর্জিত জ্ঞান ও শিল্পদক্ষতা বৃহত্তর দর্শকের সামনে উপস্থাপনের সুযোগ  শিক্ষার্থীদের শিল্পীসত্তার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পেশাগত অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

 
শেয়ার করুনঃ
Advertisement