কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন বিদিশা সিদ্দিক

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন বিদিশা সিদ্দিক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৮, ৮ সেপ্টেম্বর ২০২৬

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে তিনি কারাগার থেকে মুক্তি পান। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার মোছা. আলিভা শারমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

কারাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বিদিশা সিদ্দিকের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে সেগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে তা সঠিক পাওয়ায় তাকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিকেলে তিনি কারাগার থেকে বেরিয়ে যান।

উল্লেখ্য, একটি প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশাকে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই বন্দি ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement