ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২২

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২২

স্বাস্থ্য ডেস্ক

Published : ১৯:৩৬, ৩ অক্টোবর ২০২৪

গত ২৪ ঘণ্টায় সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এক হাজার ২২ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ জন। এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ১২১ জন।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement