আমি আ. লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা

আমি আ. লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা রুমিন ফারহানা, ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:০৬, ১৯ নভেম্বর ২০২৬

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, “তারা ক্ষমা চাইবে কি না, তা জানি না। তবে আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।”

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

টকশোতে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা হতে পারে, তবে সেটিকে জাতীয় সংলাপ বলা যাবে না। তাঁর মতে, দেশে আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক রয়েছেন। তাঁদের আলোচনার বাইরে রেখে জাতীয় সংলাপের উদ্যোগ সফল হওয়া সম্ভব নয়।

আওয়ামী লীগকে আলোচনায় যুক্ত করার বিষয়ে তিনি বলেন, “আপনি তাদের আলোচনার টেবিলে আনুন। ন্যায়বিচার নিশ্চিত করুন।”

দলটির অপরাধ স্বীকার ও অনুশোচনার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, তা তাঁর জানা নেই। তবে তাঁর মতে, নিজেদের চেয়ে ভালো শাসন দিতে পারলে অন্যের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না।

শেয়ার করুনঃ
Advertisement