ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৯:১২, ২১ জুন ২০২৬

রাজধানীর গুলশানের একটি বাসার গোপন সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার হওয়া কথিত বহুরূপী প্রতারক মির্জা আবুল বাশার মামুনকে ঘিরে প্রকাশিত কিছু সংবাদে নিজের নাম যুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টিকে ‘সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন’ বলে দাবি করেন।

ববি বলেন, কিছু গণমাধ্যমে মির্জা আবুল বাশারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সত্য নয়। তার ভাষ্য অনুযায়ী, এসব খবরের মাধ্যমে ভিউ বাড়ানো এবং তার সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও ‘কথিত স্ত্রী’, কোথাও ‘স্ত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।”

তিনি আরও বলেন, দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি তার আস্থা রয়েছে। তবে যেসব গণমাধ্যম তার সম্পর্কে মিথ্যা তথ্য প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ববি উল্লেখ করেন, যদি তিনি কখনও বিয়ের মতো পবিত্র সম্পর্কে আবদ্ধ হন, তাহলে বিষয়টি তিনি নিজেই সবার সামনে আনবেন।

শেয়ার করুনঃ
Advertisement