গুলশানে দুই স্পা সেন্টারে অভিযান, গ্রেপ্তার ৫৩

গুলশানে দুই স্পা সেন্টারে অভিযান, গ্রেপ্তার ৫৩ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫৯, ২২ আগস্ট ২০২৬

রাজধানীর গুলশানে দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গুলশান থানার পৃথক দুটি দল এ অভিযান পরিচালনা করে। গুলশান থানার রোড-২৪-এর ‘গুলশান ওয়ান সেলুন’ এবং রোড-৯৯-এর ‘হট স্টোন স্পা’তে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানে ২৪ জন পুরুষ ও ২৯ জন নারীসহ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement