আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১২, ২০ আগস্ট ২০২৬

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা জানানো হয়।

বিভিন্ন মানের সোনার নতুন দাম

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকায় এবং ১৮ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। অর্থাৎ নতুন সিদ্ধান্তে ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ৮৪৯ টাকা।

রুপার দাম অপরিবর্তিত

এদিকে রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৫৯ টাকা দরে বিক্রি হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, দেশে মানভেদে প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা থেকে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা পর্যন্ত। আর রুপার গহনার দাম ৩ হাজার ১৫৯ টাকা থেকে ৫ হাজার ৭৪ টাকা।

আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পাশাপাশি নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement